বাড়িজাতীয়অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলে আপাতত বৃষ্টি চলবে, জারি সতর্কতা

অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলে আপাতত বৃষ্টি চলবে, জারি সতর্কতা



নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আগামী ৪-৫ দিন অসম-সহ উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। আইএমডি আরও জানিয়েছে, পূর্ব ও মধ্য ভারতে, পশ্চিমবঙ্গের ট্রাই অঞ্চল এবং সিকিমে আগামী কিছু দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও উত্তর-পশ্চিম ভারতের ক্ষেত্রে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত কেরল, মাহে এবং উপকূলীয় কর্ণাটকে একই রকম পরিস্থিতির পূর্বাভাস রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য