বাড়িরাজ্যদুর্গা চৌমুহনী থেকে বড়জলার রাস্তার বেহাল দশা, ক্ষুব্ধ পথচারীরা

দুর্গা চৌমুহনী থেকে বড়জলার রাস্তার বেহাল দশা, ক্ষুব্ধ পথচারীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মে : স্মার্ট সিটি শুধু মাত্র কাগজে-কলমে। বাস্তবে স্মার্ট সিটির অসহনীয় অবস্থা জনগণের মেরুদন্ড ভেঙে ফেলছে। স্মার্ট সিটির দায়িত্বে থাকা মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিক শুধুমাত্র পরিদর্শন করে মুখের বলি উতরিয়ে চলছে। অথচ বাস্তবে দুর্দশার অন্ত নেই। গত তিন থেকে চার বছর ধরে এটাই প্রমাণ করছে দুর্গা চৌমুহনি – বড়জলা রোড। গত তিন থেকে চার বছর ধরে স্মার্ট সিটির অন্তর্গত দুর্গা চৌমুহনি – বড়জলা রোডের বেহাল দশা।

যান চলাচলের মত কোন অবস্থায় নেই এই সড়কে। গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে আছে খানাখন্দ। এই রাস্তাটি এম বি বি বিমানবন্দরে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। দিনরাত ২৪ ঘণ্টায় কয়েক হাজার গাড়ি এবং পথচারী এ রাস্তা দিয়ে চলাচল করে। স্মার্ট রোড উপহার দেওয়ার আশ্বাস দিয়ে গেলেও বাস্তবে রাস্তাটির সংস্কারের কাজে হাত লাগানোর প্রয়োজনটুকু মনে করছে না স্মার্ট সিটি কর্তৃপক্ষ। দুর্গা চৌমুহনি থেকে রাস্তাটি যেভাবে বেহাল দশায় পরিণত হয়ে আছে তাতে একদিকে যেমন দুর্ঘটনা বাড়ছে, অপরদিকে গাড়ি বাইক নষ্ট হয়ে পড়ছে। গত চার বছর ধরে রাস্তাটির এমন হাল হাকিকাত হওয়ার পরেও কোন ধরনের সংস্কারের উদ্যোগ নিতে দেখা যায়নি স্মার্ট সিটি কর্তৃপক্ষকে।

শুধুমাত্র প্রতিশ্রুতি আর আশ্বাসে সীমাবদ্ধ স্মার্ট সিটি কর্তৃপক্ষ। বিগত বছর দুর্গাপূজার আগে স্মার্ট সিটির আধিকারিক সাংবাদিকদের সামনে দাবি করেছিলেন রাস্তাটি খুব দ্রুত সংস্কার করা হবে। সেই রাস্তা এখন আগের চেয়েও খারাপ অবস্থায় পড়ে আছে। চলাচলের অযোগ্য এই রাস্তা দিয়ে দিনরাত চলাচল করতে গিয়ে ক্ষোভ প্রকাশ করছে যান চালকরা। তারা বলছে গত চার বছর ধরে এই অবস্থায় তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। গাড়ি নিয়ে চলাচল করার কোন অবস্থা নেই। এমনকি কোন রোগী নিয়ে পর্যন্ত এ রাস্তা দিয়ে যাতায়াত করলে বড়সড় বিপত্তির মুখে পড়তে হবে। ঘোরপথে যাতায়াত করা ছাড়া আর কোন রাস্তা নেই মানুষের কাছে। এই রাস্তা কবে সংস্কার করা হবে সেটাই এখন দেখার বিষয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য