Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির উপর ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, অতীতের কোনও ঘটনা থেকে শিক্ষা না নেওয়া অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় কেন্দ্র, শিক্ষা মন্ত্রক ও এনটিএ-কে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। নোটিসে পূর্ববর্তী ঘটনার সমস্ত রিপোর্ট তলব করা হয়েছে। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন শীর্ষ আদালতে নতুন করে পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়েছে। আবেদনে এনটিএ-র বদলে প্রযুক্তি নির্ভর স্বশাসিত সংস্থা গঠন, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, বিশেষ নজরদারি কমিটি গঠন এবং ডিজিটাল লকিং ব্যবস্থার দাবি জানানো হয়েছে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha