Friday, August 7, 2026
বাড়ি জাতীয় জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধীর

জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধীর

জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে ফের কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে সোমবার এক্স মাধ্যমে রাহুল গান্ধী লেখেন, "মুদ্রাস্ফীতির দূত মোদী আবারও আঘাত হানলেন। পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হলো কিস্তিতে - যাতে নিঃশব্দে আপনাদের পকেট খালি করে দেওয়া যায়। আমি কয়েক মাস ধরেই একটি অর্থনৈতিক ঝড়ের পূর্বাভাস দিয়ে আসছি। কিন্তু মোদী বরাবরের মতোই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন - আর নির্বাচন শেষ হতেই তিনি পেট্রোল ও ডিজেলের দাম ৮ টাকা বাড়িয়ে দিলেন। এই বৃদ্ধি কেবল চলতেই থাকবে। মুদ্রাস্ফীতির দূত মোদীর একটাই কাজ - নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া, আর বাকি সময়টা জনগণের পকেটে আঘাত হানা।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha