বাড়িরাজ্যঈদের দুদিন আগে গরু চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মরা নদী বাঁধ সংলগ্ন...

ঈদের দুদিন আগে গরু চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মরা নদী বাঁধ সংলগ্ন এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মে : ঈদের দুদিন আগে খোয়াই থানার ঢিল ছোড়া দূরত্বে দুঃসাহসিক গরু চুরির ঘটনা সংঘটিত হলো সোমবার রাতে। পুলিশের টহলদারি আর নিরাপত্তার দাবিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে খোয়াই শহরে দাপিয়ে বেড়াচ্ছে চোরের দল। সোমবার রাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের সুযোগ নিয়ে খোয়াই থানার অন্তর্গত মরা নদী বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা গৌতম দাসের বাড়িতে হানা দেয় চোরেরা। এই ঘটনায় ফের একবার পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার বিবরনে জানা গেছে, রাতে গৌতম দাসের গোয়াল ঘরে হানা দেয় একদল চোর।

 তারা গোয়ালে থাকা দুটি দামী বিদেশি গরু নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। বাড়ির মালিক চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসীরা জড়ো হয়ে খোঁজাখুঁজি শুরু করে, তখন চোরের দল একটি গরু সীমান্ত লাগোয়া নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। তবে অন্য গরুটিকে সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে যেতে সক্ষম হয় তারা। এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে স্থানীয়দের অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া এবং হাই-মাস্ক ল্যাম্প পোস্ট থাকা সত্ত্বেও কীভাবে বাংলাদেশি চোরেরা অনায়াসে এপারে ঢুকছে এবং চুরি করে পার পেয়ে যাচ্ছে, তা রহস্যজনক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য