Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য যথাযথ মর্যাদার সাথে সম্পন্ন হল নজরুল জয়ন্তী

যথাযথ মর্যাদার সাথে সম্পন্ন হল নজরুল জয়ন্তী

যথাযথ মর্যাদার সাথে সম্পন্ন হল নজরুল জয়ন্তী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মে : মঙ্গলবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী এইদিন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে অন্যান্য বছরের ন্যায় এই বছরও দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এইদিন সকালে নজরুল কলাক্ষেত্রের সামনে কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন।

 উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ অরুণোদয় সাহা, কর্পোরেটের হিমানী দেববর্মা, কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যান্যরা। উল্লেখ্য কবি কাজী নজরুল ইসলাম বর্তমান পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মণ বলেন বাংলা সাহিত্য এবং ভারতীয় সংস্কৃতির আকাসে ধ্রুব তারা ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। অনাকে বিদ্রোহী কবির পাশাপাশি মানবতার কবি বলা হয়ে থাকে। মন্ত্রী কিশোর বর্মণ কবি কাজী নজরুল ইসলামের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এইদিনের অনুষ্ঠানে। এদিকে মঙ্গলবার দিনটি যথাযথ মর্যাদায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পালন করা হয়। এদিন সকালে পোস্ট অফিস চৌমুহনীতে এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও এবং এ আই এম এস এস যথাযথ মর্যাদায় কবির জন্মবার্ষিকী পালন করে। এদিন তারা কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে বিশ্ববরেণ্য কবির বিভিন্ন রচনা সম্পর্কে আলোচনা করে বক্তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha