বাড়িস্বাস্থ্যদেশে লিভারের রোগে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ, তরুণ প্রজন্মের ঝুঁকি নিয়ে উদ্বেগ

দেশে লিভারের রোগে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ, তরুণ প্রজন্মের ঝুঁকি নিয়ে উদ্বেগ

কলকাতা, ১৮ এপ্রিল (হি. স.) : ভারতজুড়ে লিভার বা যকৃতের রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে অল্পবয়সী মানুষ এবং ছোট শহরগুলিতে এই রোগের প্রকোপ বেশি বলে ধরা পড়েছে কেয়ার হেল্থ ইন্স্যুরেন্সের সাম্প্রতিক এক রিপোর্ট বিশ্লেষণে। তথ্যানুযায়ী, গত তিন বছরে লিভারজনিত অসুস্থতার কারণে স্বাস্থ্য বিমার দাবি প্রায় ১০০ শতাংশ বেড়েছে। একইসঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে চিকিৎসার খরচও।

প্রতিবেদন অনুযায়ী, তরুণ পলিসিধারীদের মধ্যে লিভারের রোগে আক্রান্ত হওয়ার হার বছরে ৫-১০ শতাংশ বেড়েছে। টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলিতে এই বৃদ্ধির হার আরও বেশি, বছরে প্রায় ১০-১৫ শতাংশ। যদিও পুরুষদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি দেখা যায়, তবে মহিলাদের ক্ষেত্রেও আক্রান্তের হার বছরে প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ বর্তমানে দেশের ৯ থেকে ৩২ শতাংশ মানুষকে প্রভাবিত করছে, যা একে এক ‘নীরব মহামারী’-তে পরিণত করেছে। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, স্থূলতা এবং জীবনযাত্রার পরিবর্তনই এই রোগের প্রধান কারণ।

কেয়ার হেল্থ ইন্স্যুরেন্সের সিইও মণীশ দোদেজা জানান, এই প্রবণতা কেবল স্বাস্থ্যগত নয়, আর্থিক দিক থেকেও বড় চাপ সৃষ্টি করছে। তাই সঠিক সময়ে স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং পর্যাপ্ত স্বাস্থ্য বিমা কভার নেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিশ্ব লিভার দিবস উপলক্ষে বিশেষজ্ঞদের বার্তা স্পষ্ট—প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও প্রতিরোধই এই বাড়তে থাকা সংকট মোকাবিলার মূল চাবিকাঠি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য