বাড়িরাজ্যস্বনির্ভর হওয়ার জন্য ঋণ এবং ড্রাইভিং লাইসেন্স তুলে দিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা

স্বনির্ভর হওয়ার জন্য ঋণ এবং ড্রাইভিং লাইসেন্স তুলে দিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুলাই :  শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্বনির্ভর গোষ্ঠীর সিড মানি, সিআইজি ও জেএলজি ঋণ এবং যুবকদের মধ্যে ড্রাইভিং লাইসেন্স বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি এদিন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে সিড মানির চেক তুলে দেন। পাশাপাশি কৃষক ও যৌথ দায়বদ্ধতা গোষ্ঠীর সদস্যদের ঋণের নথি প্রদান করা হয়। এছাড়াও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকজন যুবকের হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, বনের এলাকায় যারা বসবাস করছেন তাদের লাইভলি হোড প্রজেক্টের অধীনে আনার জন্য চেষ্টা চলছে। এটাই আজকের অনুষ্ঠানের মূল বিষয়। মন্ত্রী আরো বলেন, স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোগগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করার পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এই ধরনের কর্মসূচি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, ঋণগ্রহীতা এবং যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য