স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুলাই : আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী খারচি পূজা ও মেলা। উৎসবকে কেন্দ্র করে শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন পরিষেবার ব্যবস্থা পর্যালোচনা করেন। জেলা শাসক বলেন, প্রতিবছর বহু পুণ্যার্থী খারচি পূজা ও মেলায় অংশ নেয়। তাই খারচি পূজা এবং মেলা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

