বাড়িজাতীয়কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, বাড়ল মহার্ঘ ভাতা

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, বাড়ল মহার্ঘ ভাতা

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, বাড়ল মহার্ঘ ভাতা। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা দুই শতাংশ হারে বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বছরের পয়লা জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে পেনশন প্রাপকদের জন্যও মহার্ঘ্যভাতাও একই হারে বাড়ানো হয়েছে। এরফলে কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও পেনশন প্রাপকদের মহার্ঘভাতার পরিমাণ বেড়ে ৬০ শতাংশ হবে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। এজন্য প্রতি বছর সরকারের কোষাগার থেকে ৬ হাজার ৭৯১ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। এর ফলে ৫০ লক্ষেরও বেশি কর্মচারী এবং ৬৮ লক্ষেরও বেশি পেনশনপ্রাপক উপকৃত হবেন বলে তিনি জানান।

এছাড়াও তৃতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কার্যকালকে ২০২৮ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অশ্বিনী বৈষ্ণব জানান, গ্রামীণ কৃষি বাজার, উচ্চ-মাধ্যমিক স্কুল ও হাসপাতালগুলির জন্য সড়ক নির্মাণের কাজ সংহত করতে এই যোজনাকে কাজে লাগানো যাবে। এর জন্য ৮৩ হাজার ৯৭৭ কোটি টাকা সংশোধিত ব্যয় বরাদ্দ ধরা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য