বাড়িরাজ্য৪৭ জন আধিকারিকের রদবদল

৪৭ জন আধিকারিকের রদবদল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুলাই : থানা স্তরে রদ বদলের পর এবার আইপিএস এবং টিপিএস স্তরের আধিকারিকদের মধ্যে ব্যাপক রদবদল হয়। রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতির জন্য এই বড়সড় রদবদল হয়েছে। সাইবার ক্রাইমের দায়িত্ব পেয়েছেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধম্বিকা আর।

 ইকোনমিক অফেন্সের এসপি প্রিয়া মাধুরী মজুমদারকে এসপি ভিজিলেন্সের দায়িত্ব দেওয়া হয়েছে। সদর জেলা মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়কে খোয়াই জেলার মহকুমা পুলিশ আধিকারিক করা হয়েছে। এদিকে সদর জেলার মহকুমা পুলিশ আধিকারিক করা হয়েছে এসবি-র ডেপুটি এসপি পান্নালাল সেনকে। এভাবে মোট ৪৭ জন আধিকারিকের রদবদল হয়েছে। ১৬ জুলাই রাজ্য সরকারের অবর সচিব জয় দত্তের স্বাক্ষর মূলে এই নির্দেশিকা জারি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য