Monday, February 9, 2026
বাড়িরাজ্যআত্মনির্ভর হতে ছাত্রছাত্রীদের প্রতি আহবান করলেন মন্ত্রী টিঙ্কু রায়

আত্মনির্ভর হতে ছাত্রছাত্রীদের প্রতি আহবান করলেন মন্ত্রী টিঙ্কু রায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : বামুটিয়া বিধানসভার অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উওীর্ন ছাত্র-ছাত্রীদের মঙ্গলবার সংবর্ধনা প্রদান করা হয়। গান্ধীগ্রাম স্থিত বৈদ্যনাথ কমিটি হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, এলাকার প্রাক্তন বিধায়ক কৃঞ্চধন দাস সহ অন্যান্যরা।

মন্ত্রী টিংকু রায় বক্তব্য রেখে বলেন, শিক্ষা এবং জ্ঞান যাতে সমাজ এবং গ্রামের অগ্রগতির জন্য কাজে আসলে মানুষ স্মরণ করবে। সেদিকে গুরুত্ব দিতে হবে ছাত্রছাত্রীদের। তিনি আরো বলেন নয়া জাতীয় শিক্ষানীতিতে পড়াশুনার পাশাপাশি আত্মনির্ভর হওয়ার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর। দেশের মধ্যে রাবার উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। এ রাজ্যে এক লক্ষ মেট্রিক টন রাবার উৎপাদন হয়। এবং বাঁশ ও আগর উৎপাদনেও ত্রিপুরা রাজ্য এগিয়ে রয়েছে। আগামী দিন এই সম্পদগুলি সঠিকভাবে ব্যবহার করে যুবক-যুবতীরা আত্মনির্ভর যাতে হতে পারে সেদিকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করে চলেছে। মন্ত্রী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন শুধু সরকারি চাকরির দিকে নজর দিলে চলবে না। কিভাবে আত্মনির্ভর হয়ে দেশকে এবং রাজ্যকে এগিয়ে নেওয়া যায় সেদিকে বিশেষ নজর দিতে হবে বলে জানান মন্ত্রী টিংকু রায়। ৩ বামুটিয়া মন্ডল ও সংযুক্ত মোর্চার উদ্যোগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য