Sunday, February 8, 2026
বাড়িরাজ্যপ্রজন্ম বাঁচাও কর্মসূচি নিয়ে আগরতলা শহরে মিছিল করলো বাম যুবরা

প্রজন্ম বাঁচাও কর্মসূচি নিয়ে আগরতলা শহরে মিছিল করলো বাম যুবরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ফেব্রুয়ারি :ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের যৌথ উদ্যোগ প্রজন্ম বাঁচাও কর্মসূচির সূচনা করা হয় রবিবার। এইদিন রাজধানীর এডি নগর স্বামী বিবেকানন্দ মূর্তিতে  পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই কর্মসূচীর সুচনা করা হয়। মূলত পাঁচ দফা দাবিকে সামনে রেখে রাজ্যব্যাপী তাদের এই কর্মসূচি।

এইদিন কর্মসূচীর সূচনা করেন ত্রিপুরা রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক অরুপ দেববর্মা। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই-র রাজ্য সম্পাদক নবারুন দেব, রাজ্য সভাপতি পলাশ  ভৌমিক সহ অন্যান্যরা। নবারুন দেব জানান ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন প্রজন্ম বাঁচাও নামে একটি দীর্ঘ মেয়াদি কর্মসূচি শুরু করা হয়েছে। বিজেপি সরকারের সময় একের পর এক প্রজন্মকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। তার বিরুদ্ধে এই কর্মসূচি শুরু করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য