Sunday, February 8, 2026
বাড়িরাজ্যবিক্ষোভ বাঙালী কর্ষক সমাজ ও শ্রমজীবি সমাজের

বিক্ষোভ বাঙালী কর্ষক সমাজ ও শ্রমজীবি সমাজের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ফেব্রুয়ারি :রবিবার বাঙালী কর্ষক সমাজ ও শ্রমজীবি সমাজের পক্ষ থেকে রাজ্য ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আমরা বাঙালী রাজ্য কার্যালয়ে হয় এই সম্মেলন। সম্মেলনের পর রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বাঙালি কর্ষক সমাজ ও শ্রমজীবী সমাজের সচিব বিমল দাস বলেন, সম্মেলনের মূল উদ্দেশ্য হলো বর্তমান কেন্দ্রীয় সরকার এফ ডি আই -এর মাধ্যমে ভারতে অবাধে বিদেশি কোম্পানি গুলোকে ব্যবসা করার সুযোগ দেবার ফলে দেশীয় ছোট খাটো মাঝারি ব্যাবসা তলানিতে এসে ঠেকেছে।

 বিশেষ করে বিদেশি কোম্পানি ও দেশের কর্পোরেট ব্যাবসায়ীদের স্বার্থ রক্ষার্থে কেন্দ্রীয় সরকার যতটুকু অগ্রণী ভূমিকা নিয়েছে ঠিক ততটুকু গুরুত্ব দেয়নি দেশের ছোট খাটো ও মাঝারি ব্যাবসা বাণিজ্য স্বার্থ রক্ষার্থে। যার ফলে অনলাইন ব্যাবসা ও শপিং মলের ব্যাবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠলেও সাধারণ মানুষের অবস্থা দিন দিন ক্রমশই দুর্বল হয়ে পড়েছে। অপরদিকে ভারত কৃষি প্রধান দেশ। ভারতের প্রায় সত্তর শতাংশ মানুষ এই কৃষির উপর নির্ভর করে।

 কিন্তু বর্তমানে সাধারণ মানুষ কৃষির উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করতে পারছে না। দিন দিন কৃষি কাজে অবহেলা দেখাচ্ছে ক্ষতির সম্মুখীন হবার দরুন। যার ফলে রাজ্যে এবং বহিঃ রাজ্যের মানুষ কৃষি জমি ভরাট করে উচ্চ দামে বিক্রি করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দিন দিন কৃষি জমি কমছে এবং অপরদিকে দিন দিন লোকসংখ্যা বেড়ে চলেছে। কিন্তু সরকার উদাসীন। এর মূল কারণ দেশে কৃষিকে শিল্পের মর্যাদা দেওয়া হয়নি। শুধু শিল্পপতিদের স্বার্থ রক্ষা করে গেছে। যার ফলে কর্ষক সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে এর দরুন বছরে হাজার হাজার কর্ষক ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার পথে হাঁটছে। একি সঙ্গে কর্মসংস্থানের বিষয় নিয়েও আঙ্গুল তোলেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য