Monday, February 9, 2026
বাড়িরাজ্যচিরা চরিত রীতিনীতি মেনে অনুষ্ঠিত হলো কের পূজা

চিরা চরিত রীতিনীতি মেনে অনুষ্ঠিত হলো কের পূজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : মঙ্গলবার অনুষ্ঠিত হয় কের পূজা। খারচি পূজা চতুর্দশ দেবতার মন্দিরে শেষ হওয়ার পর সাত দিনের মাথায় শুরু হয় কের পূজা। হিন্দু ধর্মের দেব-দেবীর পূজায় যে সব আচার-উপাচার দেখা যায়, তা কের পূজায় দেখা যায় না। এটি একটি তান্ত্রিক পূজা। প্রতিবছরের মত এবারও রাজবাড়িতে এই পূজার আয়োজন করা হয়। পূজায় পুরোহিত ছিলেন চন্তাই। রাজবাড়ীতে তার জন্য আমল থেকেই এই পূজা চলে আসছে।

এই পূজা জাতি জনজাতি উভয়ের মঙ্গলের জন্য করা হয়। রাজ আমলে যেভাবে নিয়ম নিষ্ঠা করে পুজোর আয়োজন করা হতো একইভাবে বর্তমান সরকার বাহাদুর এই প্রচার আয়োজন করে বলে জানান এক পুরহিত। তিনি আরো বলেন এই পূজা আয়োজন করা হয় দীর্ঘ ১০০ বছর যাবত। বুধবারে শেষ হবে এই কের পূজা। নির্দিষ্ট সীমানা বেঁধে দিয়ে এই কের পূজা করা হয়। আগরতলা রাজবাড়ী চত্বরে প্রতিবছরের মতো এবছরও হচ্ছে পূজা। এদিকে সেখানে যান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। যদিও নির্দিষ্ট গণ্ডির বাইরেই ছিলেন মন্ত্রী। সেখানে আশীর্বাদ গ্রহণ করেন। তিনি জানান, কের পূজা ত্রিপুরার জনজাতিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। নিয়ম মেনে হয় পূজা। সকলের সুখ, মঙ্গল কামনা করলেন মন্ত্রী টিঙ্কু রায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য