স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ফেব্রুয়ারি :ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজনগর অঞ্চল কমিটির সম্মেলনকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রাজধানীর মেলার মাঠ ছাত্র-যুব ভবনে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। এইদিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে।
সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান দেশের মধ্যে অন্যতম উজ্জল যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। দেশের যুব সমাজকে সঠিক দিশা দেখিয়ে থাকে এই সংগঠন। এইদিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রক্তদানের ফলে রক্তদাতা ও গ্রহিতা উভয়ের উপকার হয়। বর্তমানে যুব সমাজের সামনে একটি সংকট চলছে। এই যুব সমাজকে অপব্যবহার করার চেষ্টা চলছে। তার কুফল ত্রিপুরা রাজ্যে দেখা যাচ্ছে।

