Sunday, February 8, 2026
বাড়িরাজ্যপ্রদেশ বিজেপি সভাপতির ডোর টু ডোর কর্মসূচি

প্রদেশ বিজেপি সভাপতির ডোর টু ডোর কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রদেশ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এবং জন সম্পর্ক অভিযানের উপর গুরুত্ব দিয়ে ত্রিপুরার দুটি আসন নিশ্চিত করতে চাইছে প্রদেশ বিজেপি। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে ধনেশ্বর ৭ নাম্বার রোড এলাকায় ডোর টু ডোর করা হয়।

 প্রদেশ বিজেপি সভাপতি মানুষের হাতে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড তুলে দিয়ে সমর্থন চান। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ গুলি জনসম্মুখে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সেদিকে গুরুত্ব দিয়ে ১২ নং বুথে এদিন জনসম্পর্ক অভিযান করা হয়। মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আগামী ২০২৪ সালে পুনরায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে এবং নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবেন বলে আশা ব্যক্ত করেন প্রদেশ বিজেপি সভাপতি শ্রী ভট্টাচার্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য