বাড়িরাজ্যআন্দোলনে নামল এসইউসিআই

আন্দোলনে নামল এসইউসিআই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুলাই :নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি রোধে সরকারের পদক্ষেপ গ্রহণ করা, অত্যাবশ্যকীয় পণ্যের কালোবাজারী, মজুতদারি বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, গ্রাম পাহাড়ে শ্রমজীবী মানুষের ন্যূনতম ১০০-দিনের কাজের ব্যবস্থা সুনিশ্চিত করা, আসাম-আগরতলা সড়ক, ধর্মনগর কৈলাসহর কমলপুর আগরতলা এই বিকল্প সড়ক সহ রাজ্যের সমস্ত রাস্তা অবিলম্বে মেরামত করে চলাচলের যোগ্য করতে হবে, বর্ধিত বিদ্যুৎ মাশুল, ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ ও ডিউটি চার্জ প্রত্যাহার করা এবং স্মার্ট মিটার বাতিল করা, বিভিন্ন দপ্তরের সমস্ত শূণ্য পদে অবিলম্বে পূরণ করা সহ বিভিন্ন দাবিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য কমিটির পক্ষ থেকে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে এক বিক্ষোভ সভা সংগঠিত করে।

এই বিক্ষোভ সভার মধ্য দিয়ে তারা জানান, বাজারে ডাল, পেয়াজ, রসুন, ডিম, মাছ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যাপক মূল্যবৃদ্ধি ঘটছে। জাতীয় সড়ক বা রেল চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। কী কারণে এই মূল্যবৃদ্ধি জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। মজুতদারী ও কালোবাজারীর কারণেই কী এই মূল্যবৃদ্ধি? বিদ্যুতের মাশুল বৃদ্ধি, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, পাইপ লাইন গ্যাসের মূল্যবৃদ্ধি, জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধিতে রোজি-রোজগারহীন রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সামনে বেঁচে থাকার পথ রুদ্ধ করে দিচ্ছে। রাজ্য সরকার জনগণকে রক্ষা করতে কোন পদক্ষেপ গ্রহণ না করে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এমতাবস্থায় এস ইউ সি আই (কমিউনিস্ট) দল আন্দোলনে নেমেছে বলে জানান সংগঠনের অফিস সম্পাদক সঞ্জয় চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য