স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুলাই :সাব্রুম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের গুয়াচাঁদ এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি। স্থানীয়দের নজরে আসার পর তাঁকে দ্রুত সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শ্রাবন্তী ভৌমিক আহত ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য শান্তিবাজার জেলা হাসপাতালে রেফার করেন। আহত ব্যক্তির নাম সাধন দেবনাথ, বয়স ৫০। কীভাবে তিনি আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

