বাড়িরাজ্যআসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ

আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুলাই : সড়ক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলো আমজনতা। ঘটনা পেঁচারথলের নবীন ছড়া এলাকায়। দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়ে থাকায় রাস্তার সংস্কারের দাবিতে ক্ষুব্ধ স্থানীয় আমজনতা জাতীয় সড়ক অবরোধ শুরু করে। অভিযোগ, আসাম-আগরতলা জাতীয় সড়কের নবীনছড়া সংলগ্ন অংশটি দীর্ঘ দিন ধরে চরম খানাখন্দ ও কাদায় ভরে রয়েছে।

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে কাঁদা জমে একাকার হয়ে আছে। গাড়ি বাইক নিয়ে চলাচল করা মুশকিল হয়ে পড়ছে পথচারীদের। যদিও সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। বহু ছোট-বড় গাড়ি কাদায় আটকে গিয়ে নিত্যদিন অকেজো হচ্ছে, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের কাছে বারবার আবেদন সত্ত্বেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

অবরোধকারীদের বক্তব্য, অবিলম্বে এই জাতীয় সড়কের বেহাল অংশ দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করতে হবে। জেলা শাসক এবং মহাকুমা শাসক অবরোধ স্থলে এসে দ্রুত সমাধানের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা। অবশেষে দীর্ঘ ২-৩ ঘণ্টার অবরোধের পর প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য