স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুলাই : পুলিশে নিরাপত্তার অভাবে মোহনপুরে কর্মসূচি সংঘটিত করতে পারল না রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। সোমবার ভানু ঘোষ স্মৃতি ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করলেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস। তিনি বলেন বিভিন্ন দাবি নিয়ে মহকুমা শাসকের কাছে গণ ডেপুটেশন প্রদান করার কর্মসূচি সংঘটিত করার জন্য অনুমতি নেওয়া হয়েছিল মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছ থেকে। কিন্তু কর্মসূচি বানচাল করতে রবিবার রাত থেকেই বিভিন্ন জায়গায় উপদ্রুপ শুরু করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। গান্ধীগ্রাম থেকে মোহনপুর, তোলা বাগান সহ সর্বত্র সন্ত্রাস শুরু করেন।
এবং এই কর্মসূচিতে যাতে কেউ না আসে তার জন্য হুমকি দিতে শুরু করে বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে। সোমবার ফটিকছড়া বাজারে জমায়েত হয়েছিলেন কর্মী সমর্থকরা। কিন্তু কর্মসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মিছিলে বাধা হয়ে দাঁড়ায় বাইক বাহিনী। এলাকার বিধায়ক নয়ন সরকার সঙ্গে সঙ্গে মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বললে তিনি বলে দেন আপনারা আসবেন কিনা চিন্তা করুন। তারপর কর্মসূচি স্থগিত করা হয়। আক্রান্ত হন সিপিআইএম কর্মী সুভাষ দেবনাথ। তারপর কর্মসূচি স্থগিত করা হয়। তিনি আরো বলেন, পুলিশ মেরুদন্ডহীন ভাবে দায়িত্ব পালন করছে। এই পুলিশ কিভাবে মানুষের নিরাপত্তা দেবে? রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সরাসরি দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দিয়ে চলেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। শাসক দল বিরোধীদের অধিকার কেড়ে নিচ্ছে বলে দাবি করেন তিনি। পুলিশের এই ভূমিকার নিন্দা করে তিনি বলেন কর্মসূচির অনুমতি দিয়ে দায়িত্ব নিতে পারল না। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার সহ অন্যান্যরা।

