স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুলাই : রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে ৭৪ জনের নতুন কমিটির ঘোষণা দেওয়া হয় রবিবার। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কমিটির ঘোষণা দেন সংগঠনের রাজ্য সভাপতি অনন্ত দেববর্মা। তিনি বলেন, ৭০ বছরে রাজ্যের পরিবর্তন হয়নি। রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কিংবা ব্যক্তির বিরুদ্ধে যাবে না।
কিন্তু যারা মানুষের মৌলিক অধিকার নিয়ে রাজনীতি করছে তাদের ধিক্কার জানান বলে দাবি করেন তিনি। রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া আগামী দিন সমাজের বঞ্চিত অবহেলিত সব অংশের মানুষের জন্য কাজ করবে। এবং এই দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দিন নিজে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী হবেন। কিন্তু কোন সরকার বা মন্ত্রী পেছনে থাকবেন না। আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এদিন।

