বাড়িরাজ্যমেধাবী ছাত্র-ছাত্রীরাই আগামী দিন উন্নত ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার অন্যতম কারিগর :...

মেধাবী ছাত্র-ছাত্রীরাই আগামী দিন উন্নত ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার অন্যতম কারিগর : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুলাই : রবিবার ৮ টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রত্যেক কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। আগরতলা শ্যামাপ্রসাদ টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং টাউন বড়দোয়ালী এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।

মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, পরীক্ষায় কম নম্বর মিললে হতাশ হওয়ার কোন কারণ নেই। কারণ নম্বর দিয়ে বুঝা যায় না কোন ছাত্র-ছাত্রী সেরা। ব্যক্তিগত জীবনে বিশেষ করে লক্ষ্য করা যায় যারা ভালো নম্বর পায়নি তাদের মধ্যে থেকেও কেউ কেউ ব্যক্তিগত জীবনে অনেক বেশি সাফল্য অর্জন করেছে। এবং যারা পড়াশোনায় ভালো নম্বর পেয়েছে তারা সমাজের মধ্যে তাদের তেমনভাবে দেখা যায় না। তাই খেলাধুলা, পড়াশুনা ও সামাজিক কাজ সকলকে করতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন মোবাইল ফোন ছাত্রছাত্রীরা যদি পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করে তাহলে তারা আরও বেশি সাফল্য অর্জন করতে পারবে। মেধাবী ছাত্র-ছাত্রীরাই আগামী দিন উন্নত ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার অন্যতম কারিগর। এদিন আগরতলা টাউন হলে ভারতীয় জনতা পার্টির ৮ নং টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য