বাড়িরাজ্যরাজ্য সরকারের দুঃশাসনে পড়ে মানুষ বিপর্যস্ত জীবনযাপন করছে : আশীষ কুমার সাহা

রাজ্য সরকারের দুঃশাসনে পড়ে মানুষ বিপর্যস্ত জীবনযাপন করছে : আশীষ কুমার সাহা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুলাই : দেশের সঙ্গে রাজ্যের অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দেশের মানুষ নানা সমস্যায় জর্জরিত। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা প্রতিদিন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ান। উদ্বোধন, শিলান্যাস থেকে শুরু করে নানা উন্নয়নের গল্প বিতরণ করে বেড়াচ্ছেন। কিন্তু রাজ্যবাসীর মূল সমস্যা আজ পাহাড় সমান হয়ে উঠেছে। মানুষ এই সমস্যা গুলি সম্মুখীন হলেও রাজ্য সরকার উদাসীন।

কেউ দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলি সমাধান করতে এগিয়ে আসছে না। তিনি আরো বলেন রাজ্যের এই দুঃশাসনে পড়ে মানুষ বিপর্যস্ত জীবনযাপন করছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেসের প্রশ্ন গত কয়েকদিন ধরে টানা বর্ষণের জন্য নাগরিকদের যে সমস্যাগুলি সামনে এসেছে এইগুলি প্রতিকারের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছেন? টানা বর্ষনে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২০২৪ সালের বন্যার সময় রাজ্য সরকারের কাছে জাতীয় বিপর্যয় ঘোষণা দিতে বলা হয়েছে। কিন্তু জাতীয় বিপর্যয়ের ঘোষণা করতে দেয়নি রাজ্য সরকার। এবং কোন ক্ষতিপূরণ না পাওয়ায় বিরাট ক্ষয়ক্ষতি মানুষকে বহন করতে হয়েছে। ২০২৫ সালের রাজ্যের মানুষ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও কোন পদক্ষেপ নেয়নি সরকার। ব্যতিক্রম নয় ২০২৬ সালে।

 গত কয়েক মাস আগে যে সাইক্লোন হয়েছিল তাতেও ব্যাপক হয় ক্ষতি হয়েছে রাজ্যের মানুষের। সরকার সে ক্ষেত্রে এক চক্ষু নীতি নিয়ে শাসক দলের সহযোগিতা করেছে। আরো বলেন সারা দেশ জুড়ে বেকারত্ব একটা বড় সমস্যা। দিনের পর দিন বেকারত্বের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান হারিয়ে গ্রামের মানুষ দিনযাপন করছে। এর সঙ্গে দ্রব্যমূল্য চরম বৃদ্ধি পাচ্ছে। বাজারের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। এতে হাহাকার পরিস্থিতির দিকে যাচ্ছে। আরো বলেন, দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য