স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুলাই : গাঁজা উদ্ধারে সফল হলেও গাঁজা কারবারিদের আটক করতে ব্যর্থ তার পরিচয় দিচ্ছে বারবারই ত্রিপুরা পুলিশ। বিশেষ করে সোনামুড়া মহকুমায় প্রতিদিন কোন এক অজ্ঞাতক কারণে পুলিশের ব্যর্থতা উঠে আসছে। যাত্রাপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল পরিত্যক্ত স্থান থেকে।
তবে এই নেশা দ্রব্যের মালিক কে বা কারা এ নিয়ে এখনো নির্দিষ্ট কোন সন্ধান পুলিশ পায়নি তবে সন্ধান চলছে। ঘটনা যাত্রাপুর থানার অন্তর্গত ঠাম্মামুড়া গ্রামের পার্শ্ববতী একটি রাবার বাগান থেকে এই নেশা দ্রব্য উদ্ধার করেছে বলে জানান যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক। তিনি জানিয়েছেন, তাদের কাছে গোপন খবর আসার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক নির্দিষ্ট স্থানে গিয়ে খোঁজাখুঁজি শুরু হয়। অভিযানের চালাতে গিয়ে দেখতে পান দুটি বস্তাবন্দি শুকনো গাজার ভর্তি। তারপর এগুলি উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।

