বাড়িরাজ্যশ্বশুরবাড়িতে কোন জামাতা, অভিযোগের তীর স্ত্রী সহ তিনজনের বিরুদ্ধে

শ্বশুরবাড়িতে কোন জামাতা, অভিযোগের তীর স্ত্রী সহ তিনজনের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুলাই :                    নানা শ্বশুরবাড়িতে জামাতা খুনের অভিযোগ। ঘটনা সোনামুড়া দুর্গাপুর এলাকায়। মৃতের নাম রিপন মিয়া (২৩)। অভিযোগের তীর মৃত যুবকের স্ত্রী, নানী এবং মামা শশুরের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, বিশ্রামগঞ্জ প্রমোদনগরের রিপন মিয়াকে গত তিন বছর আগে পরিবারের লোকজন বিয়ে করায় সোনামুড়া দুর্গাপুর এলাকার থেকে। বিয়ের পর রিপন নানা শ্বশুরবাড়িতে থাকতেন। বিভিন্ন সময় রিপনকে মারধর করত স্ত্রী সহ শশুর বাড়ির লোকজন। বৃহস্পতিবার রাতের বেলা ৫০ টাকার জন্য রিপনকে মারধর করে তার স্ত্রী পায়েল আক্তার, মামা শ্বশুর সত্তার মিয়া এবং নানী।

এলাকাবাসীর ছুটে গেলে কিছুক্ষণের জন্য মারধর বন্ধ থাকলেও পরে তাকে আবার মারধর করে অভিযুক্ত তিনজন। এভাবে তিন দফায় মারধোর করে অভিযুক্তরা। শেষ পর্যন্ত রিপন তার মা এবং বাবার সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিল। কিন্তু সেই সুযোগ দেয়নি অভিযুক্তরা। পরবর্তী সময় তাকে সোনামুড়া হাসপাতাল নিয়ে এসে আত্মহত্যা করেছে বলে দাবি করে। এ বিষয়ে অবগত হতে পেরেছেন এলাকাবাসীর কাছ থেকে বলে জানান রিপনের মা এবং বাবা দুজনেই। তারা আরও জানান মৃতদেহ হাসপাতালে ফেলে রেখে চলে গেছে শশুর বাড়ির লোকজন।

তারপর মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়েন রিপনের মা, বাবা সহ অন্যান্যরা। পরে মৃতদেহ নিয়ে আসা হয় প্রমোদনগর নিজ বাড়িতে। পরিবারের লোকজনের দাবি রিপনকে খুন করে ঝুলিয়ে রাখে অভিযুক্ত তিনজন। মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে ছেলের বিচার চাইলেন অসহায় মা বাবা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য