বাড়িরাজ্যনিখোঁজ হওয়া ছাত্রীর রক্তাক্ত ও ঝুলন্ত দেহ উদ্ধার গভীর জঙ্গল থেকে

নিখোঁজ হওয়া ছাত্রীর রক্তাক্ত ও ঝুলন্ত দেহ উদ্ধার গভীর জঙ্গল থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১১ জুলাই :     কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত হিরাছড়া এডিসি ভিলেজ এলাকায় এক দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে জঙ্গলের ভিতর থেকে উদ্ধার হয় ১৬ বছরের জুবাইদা বেগমের মৃতদেহ। জুবাইদা পূর্ব ইরানি পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও সন্ধ্যায় আর বাড়ি ফেরেনি সে। পরে পরিবারের পক্ষ থেকে ইরানি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

 শনিবার সকালে হিরাছড়া এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ডে রাস্তা থেকে প্রায় ৭০০ মিটার ভিতরে জঙ্গলে এক শ্রমিক গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং মৃতদেহটি নিখোঁজ জুবাইদার বলে শনাক্ত করা হয়। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃতদেহের পায়ে রক্তের চিহ্ন রয়েছে বলেও দাবি পরিবারের সদস্যদের। এদিকে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল জুবাইদা স্কুলে যায় নি। এদিকে ঘটনাস্থলে পৌঁছান ডিসিএম মতি দেববর্মা। দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন তাঁরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়।

 পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করে পুলিশ। কিন্তু এলাকাবাসীর দাবি ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। তার যাতে কঠোর শাস্তি হয় তার জন্য পুলিশ প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। এর আগেও বহু ঘটনা ঘটেছে এই এলাকায়। নর কঙ্কাল পর্যন্ত উদ্ধার হয়েছে। কিন্তু পুলিশ কোন ঘটনার সুষ্ঠু তদন্ত করেনি। এবারের ঘটনার সুষ্ঠু তদন্ত না করলে তারা পরবর্তী চিন্তা-ভাবনা করবে বলে জানিয়ে দেন। পাশাপাশি দাবি করেন এলাকায় একটি নিরাপত্তা কর্মীর ক্যাম্প বসাতে হবে। আগে এসপিও ক্যাম্প ছিল। বর্তমানে সেখানে মাত্র দুজন কর্মী দায়িত্ব পালন করার জন্য নিয়োজিত থাকলো তারা মদমত্ত অবস্থায় পড়ে থাকে। ঘটনার খবর পেয়ে ছুটে যান এলাকার বিজেপি নেতা মফস্বর আলী। তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য