কলকাতা, ১১ জুলাই (হি.স.):সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে ১০ জুলাই, ২০২৬ তারিখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ ষোলো থেকে দলের বিদায়ের পরেই এই সিদ্ধান্ত নেন তিনি।
অবসর নেওয়ার পর আবেগঘন এক বার্তায় এই ৩৪ বছর বয়সি ফরোয়ার্ড জানান, জাতীয় দলের জার্সিতে তিনি নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। ১৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১৩০টি ম্যাচ খেলে সেনেগালের হয়ে ২০২১ সালে আফ্রিকা কাপ অব নেশনস জয় করেন।
আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেও দেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান মানে। ভবিষ্যতে কোচিং স্টাফ, কোচিং বেঞ্চ কিংবা ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে সেনেগালের ফুটবলের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
তবে ক্লাব ফুটবলে আপাতত খেলা চালিয়ে যাবেন এই তারকা ফরোয়ার্ড। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন এবং ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।

