বাড়িজাতীয়সাপের ছোবলের পর পাল্টা সাপকে কামড়, হাতে মৃত সাপ নিয়ে চার কিলোমিটার...

সাপের ছোবলের পর পাল্টা সাপকে কামড়, হাতে মৃত সাপ নিয়ে চার কিলোমিটার হেঁটে হাসপাতালে যুবক

মালদা, ১১ জুলাই (হি. স.) : শনিবার মালদার মোথাবাড়ি থানার মানুটোলা এলাকায় এক যুবকের অদ্ভুত কাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সাপের ছোবল খাওয়ার পর পাল্টা সাপটিকেই কামড়ে মেরে হাতে নিয়ে প্রায় চার কিলোমিটার হেঁটে হাসপাতালে পৌঁছান ওই যুবক। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফারুক মোমিন নামে ওই যুবক বাড়ির কাছেই কাজ করছিলেন। সেই সময় একটি বড় সাপ তাঁকে ছোবল মারে। অভিযোগ, ছোবল খাওয়ার পরই তিনি সাপটিকে হাতে ধরে কামড় দেন। পরে সাপটিকে হাতে নিয়েই হাসপাতালে যাওয়ার জন্য যানবাহন থামানোর চেষ্টা করেন। কোনও গাড়ি না পেয়ে তিনি মৃত সাপ হাতে নিয়ে হেঁটেই বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে পৌঁছে যান।হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, সাপটি সম্ভবত দাঁড়াশ প্রজাতির, যা সাধারণত বিষহীন। তবে ঠিক কোন সাপটি ছোবল মেরেছে, তা নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।চিকিৎসকদের পরামর্শ, সাপের কামড়ের পর কোনওভাবেই এমন ঝুঁকিপূর্ণ কাজ না করে দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোই সবচেয়ে নিরাপদ ও প্রয়োজনীয় পদক্ষেপ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য