বাড়িরাজ্যরাধানগর-মোহনপুর সড়কে যান চলাচল বন্ধ জীপ ও বাস চালকদের

রাধানগর-মোহনপুর সড়কে যান চলাচল বন্ধ জীপ ও বাস চালকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১১ জুলাই :  টমটম চালক ও কমান্ডার গাড়ির চালকদের মধ্যে সংঘর্ষের জেরে রাধানগর-মোহনপুর সড়কে যান চলাচল বন্ধ রাখল কমান্ডার গাড়ির চালকরা। কমান্ডার গাড়ির এক চালক অভিযোগ করেন তিনি রাধানগর থেকে যাত্রী নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় কামালঘাট ব্রিজ সংলগ্ন স্থানে টমটম চালকরা তার গাড়ি আটক করে মারধর করেছে। এই ভাবে আরও একাধিক যান চালককে মারধর করেছে।

এরই প্রতিবাদে শনিবার থেকে কমান্ডার গাড়ির চালকরা রাধানগর-মোহনপুর, রাধানগর-খোয়াই-কমলপুর সড়কে যান চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে রেখেছে। কমান্ডার গাড়ির চালকদের পাশাপাশি এইদিন বাস গাড়ির চালকরাও যান চলাচল বন্ধ করে দেয়। তাদের দাবি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা যান চলাচল বন্ধ রাখবে। এতে করে ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রীদের। কোনরকম অগ্রিম ঘোষণা ছাড়া এভাবে যান চলাচল বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের। তবে কয়েকদিন পরপর রাজ্যের বিভিন্ন মোটর স্ট্যান্ড গুলির শ্রমিকদের মধ্যে এ ধরনের ঝামেলা লেগে আছে। কোন ধরনের নিয়ন্ত্রণ নেই প্রশাসনের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য