বাড়িবিশ্ব সংবাদভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, মৃত ১৫ জনের

ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, মৃত ১৫ জনের

হ্যানয়, ১১ জুলাই (হি.স.): ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে উল্টে গেল ভারতীয় পর্যটক ভর্তি নৌকা। হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, শনিবার ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে নৌকা উল্টে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৩৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশই ভারতীয় পর্যটক। ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য ভারতীয় দূতাবাস কন্ট্রোল রুম স্থাপন করেছে।

নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিন জন নাবিক ও এক জন পরিচারক-সহ মোট ৩৬ জন ছিলেন। জানা গিয়েছে, হন মে রুট নগোয়াই দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকাটি উল্টে যায়। সমস্ত যাত্রী জলে পড়ে যান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য