বাড়িরাজ্যবৃষ্টিতে ক্লাস হয় স্টাফ রুমে, ছাত্র-ছাত্রীদের মাথার উপর নেই ছাদ

বৃষ্টিতে ক্লাস হয় স্টাফ রুমে, ছাত্র-ছাত্রীদের মাথার উপর নেই ছাদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১১ জুলাই : মান্দাই অন্তর্গত ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি স্কুল চরম বেহাল দশায় পরিণত হয়ে আছে। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের নজর নেই। ফলে ছাত্র ছাত্রীদের ক্লাসের সময় যদি বৃষ্টি আসে তাহলে আশ্রয় নিতে হয় স্টাফ রুমে। একাধিক বার স্কুল কর্তৃপক্ষ বিষয়টি আই.এস মান্দাই সহ শিক্ষা দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। শুধু মাঝে মধ্যে মাপ-ঝুক করে যাচ্ছে।

কত বর্ষা আসছে,যাচ্ছে – কিন্তু ভদ্রাই পাড়া জে বি স্কুলের ছাত্রছাত্রীদের মাথার ছাদ মেরামত হয় না। যেহেতু আই.এস মা খামখেয়ালিপনায় আজও ছাত্র ছাত্রীদের মাথায় ছাদ ঝুটলো না, তাই ছাত্র-ছাত্রী  ও তাদের অভিভাবক ও বিদ্যালয় কর্তিপক্ষ এবার আন্দোলনের চিন্তাভাবনা করছে। পাশাপাশি কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন তিপরা মথা নেতৃত্বাধীন এডিসি-র শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য সি.কে জমাতিয়ার নিকট দাবী জানান বিদ্যালয়টি পরিদর্শন করে এডিসির শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যালয়ের চরম বেহাল দশা সম্পর্কে অবগত হয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার। শুধু মুখেমুখে জনজাতির দরদের কথা বলে ভোটের বৈতরণী পার হওয়ার চিন্তা না করতে। উল্লেখ্য, ভোট আসলে মঞ্চে দাঁড়িয়ে জনজাতিদের জন্য চোখের জল ফেলা রাজনৈতিক নেতাদের নাটক ছাড়া আর কিছু নয়। এটাই প্রমাণ করে বিদ্যালয়ে এমন চিত্রে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য