বাড়িরাজ্যবন্যার পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী

বন্যার পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১১ জুলাই : গত পাঁচদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। ইতিমধ্যে নিম্নাঞ্চল গুলি প্লাবিত হয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। আগামী দিনে বৃষ্টি আরও বাড়বে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বন্যা পরিস্থিতি সামাল দিতে তৎপর রাজ্য প্রশাসনও। এই পরিস্থিতিতে সম্ভাব্য জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা শনিবার টিআইএফটি-এর কনফারেন্স হলে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন।

বৈঠকে আগরতলা পুর নিগম এলাকা সহ বিভিন্ন স্থানে বন্যা মোকাবিলার প্রস্তুতি এবং বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা কার্যকর রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, বর্ষাকালে নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সম্ভাব্য যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সর্বদা প্রস্তুত থাকতে এবং সংশ্লিষ্ট সমস্ত সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি। এছাড়াও জলাবদ্ধতা নিরসন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করার উপরও তিনি গুরুত্বারোপ করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য