স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ এপ্রিল : সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনের পর আমবাসা সহ গোটা রাজ্যের রাজনৈতিক সমীকরণ পাল্টে গেছে। অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে জমে উঠেছে রাজনৈতিক তর্জা। গত ২৭ এপ্রিল বিজেপি জনজাতি মোর্চার সদস্য সঞ্জয় রিয়াং অভিযোগ করেন যে সদ্য তিপরা মথা দলে যোগদানকারী গৌরাঙ্গ দেববর্মা সে চ্যায়ারমেন হওয়ার জন্য বিজেপি দল ত্যাগ করে তিপরা মথা দলে যোগদান করেছে। আরো অভিযোগ করে গৌরাঙ্গ দেববর্মা রেগার টাকা নয়ছয় করে পদের লোভে সে তিপরা মথা দলে যোগদান করেছে।
এদিকে বুধবার আমবাসা মহকুমাধীন নাইলাহা বাড়ি এলাকায় তিপরা মথার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দল বদলু তিপরা মথা দলের নেতা গৌরাঙ্গ দেববর্মা বলেন তিনি তিপরা মথা দলে যোগদান করার কারণ তিনি মহারাজাকে ভালোবাসেন। এছাড়াও বিজেপি জনজাতি মোর্চার সঞ্জয় রিয়াং -এর সমস্ত অভিযোগ খন্ডন করেন। সঞ্জয়ের বিরুদ্ধে আরো অভিযোগ তুলে বলেন, সরকারি ঘরের টাকা দিয়ে গাড়ি ক্রয় করেছেন এবং নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকেন। এমনকি সঞ্জয় রিয়াং যা যা অভিযোগ করেছে তার প্রমাণ না দিতে পারলে প্রয়োজনে তার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ৪৭ আমবাসা ব্লকের আইটি সেলের পিন্টু কলই, রাইপাসা ভিলেজের চ্যায়ারমেন সাধনা মানিক মলসম প্রমুখ।

