স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ এপ্রিল : গত কয়েক দিনের অবিরাম বৃষ্টির জেরে, কুমারঘাট-কৈলাশহরে প্রধান সড়কের পাশে শান্তিপুর এলাকার মানুষের জীবন বিপর্যস্ত। পাহাড়ের মাটি ধসে গ্রামের একমাত্র রাস্তার বেহাল দশা পরিণত হয়ে আছে। চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ।
এলাকায় অন্তত ৮০-৯০টি পরিবারের বসবাস। অভিযোগ একদিকে রাস্তা দিয়ে চলাচলের অবস্থা নেই, অপরদিকে বৃষ্টির জল মানুষের ঘরে ঢুকে পড়ছে। তাই এলাকাবাসী জাতীয় সড়কের পাশে স্থায়ী ড্রেন, সাইডওয়াল তৈরি করে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান। কারণ, এলাকায় রয়েছে একটি বিদ্যালয়। গ্রামের নিত্যযাত্রী, বাজারের লোকজন ও স্কুল পড়ুয়াদের এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। ঘটনার খবর পেয়ে, কুমারঘাট পূর্ত দপ্তর থেকে জেসিবি পাঠিয়ে মেরামতের কাজ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে তাই সমাধানের দাবী তুলেছেন এলাকাবাসী।

