স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ এপ্রিল : শহরে বুকে গৃহবধূ খুনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গৃহবধুর নাম বুল্টি সূত্রধর। বয়স ৩৪। গৃহবধূর শ্বশুরবাড়ির বাথরুম থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে বৃহস্পতিবার। ঘটনা রাজধানীর বড়জলা এলাকায়। গৃহবধূর স্বামী হরেকৃষ্ণ সূত্রধর পেশায় একজন গাড়ি চালক। সংবাদ মাধ্যমের ক্যামেরায় তিনি দাবি করেছেন, বৃহস্পতিবার গাড়ি চালিয়ে বাড়ি ফিরে দেখেন তার ছেলে ছাদের উপর স্নান করছে। ছেলেকে জিজ্ঞাসা করতেই সে জানায় তার মা বাথরুমে আছে।
সঙ্গে সঙ্গে ছাদ থেকে নিচে নেমে বাথরুমের দরজায় হাত দিতেই বিদ্যুতের সংস্পর্শে আসেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি পাশের বাড়ির লোকজনদের খবর দেয়। তারা ঘটনাস্থলে আসলে বিদ্যুতিক মিটার বন্ধ করে বাথরুমে প্রবেশ করে দেখেন তার স্ত্রী মাটিতে পড়ে আছেন। উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকৃত বলে ঘোষণা করেন। মৃত গৃহবধূর হাতে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন গৃহবধূর বাপের বাড়ির লোকজন। কান্নায় ভেঙে পড়েন গৃহবধূর মা। গৃহবধূর মায়ের অভিযোগ মেয়েকে খুন করেছে তার স্বামী। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

