স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ এপ্রিল : বিপজ্জনক অবস্থায় বিদ্যুতিক খুঁটি ও হাইভোল্টেজ তার। ঝুলে আছে রাস্তার উপর। বিশ্রামগঞ্জ সৎসঙ্গ আশ্রমের পাশে জাতীয় সড়কের পাশে এই দৃশ্য। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মঙ্গলবার কালবৈশাখী ঝড়ে বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ী জাতীয় সড়কের সঙ্গে অনুকুল ঠাকুরের আশ্রমের পাশে একেবারে মাটির নিচ থেকে বিদ্যুতিক খুঁটি রাস্তার উপর ঝুঁকিপূর্ণভাবে রয়েছে।
একই সঙ্গে রয়েছে বিদ্যুতিক খুঁটির হাই ভোল্টেজ তার ঝুলে আছে। এলাকার মহিলা নমিতা বর্মন জানান কালবৈশাখী ঝড়ে এমন অবস্থা করেছে। যে কোনো সময় এই বিদ্যুৎ খুঁটি জাতীয় সড়কে পড়ে ভয়ানক রূপ ধারণ করতে পারে। যার ফলে মানুষের জীবন হানি পর্যন্ত ঘটতে পারে। অবিলম্বে বিদ্যুৎ নিগমকে এদিকে নজর দেওয়া প্রয়োজন। কারণ মানুষের জীবন চেয়ে মূল্যবান কিছু নেই। এই বিদ্যুতিক তার এবং খুঁটি গাড়ির উপর পড়ে ভয়াবহ বিপত্তি ঘটাতে পড়ে। এই রাস্তা দিয়ে দিন রাত ২৪ ঘন্টা বহু গাড়ি চলাচল করে। রাতের বেলা রাস্তার মধ্যে বিদ্যুতিক তার এবং খুঁটি পড়ে থাকলে যান দুর্ঘটনার সম্ভাবনা থাকবে। এর দায়ভার কে নেবে প্রশ্ন তুলেন এলাকার এই মহিলা।

