বাড়িরাজ্যবিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ এপ্রিল : পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে কৈলাসহর-আগরতলা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল কৈলাসহরের সোনামাড়া এলাকাবাসী। পরে রাস্তা অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ছুটে আসে। অভিযোগ, কৈলাসহর পুর পরিসদের ১৬ নং ওয়ার্ডের সোনামাড়া এলাকায় বিগত সাতদিন ধরে পানীয় জলের তীব্র সংকট চলছে। এলাকায় সাতদিন ধরে বিদ্যুৎ নেই। বিগত কয়েকদিন ধরে লাগাতার ঝড় বৃষ্টির ফলে সোনামাড়া এলাকায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ার পর স্থানীয় এলাকাবাসীরা এবং ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সোমা ঘোষ সূত্রধর কয়েকবার বিদ্যুৎ নিগমের অফিসে ফোন করে জানানোর চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেনি।

পরবর্তী সময়ে কাউন্সিলর সোমা ঘোষ সূত্রধর বিদ্যুৎ অফিসে গিয়ে সরাসরি জানালেও কেউ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেয়নি বলে জানান এলাকাবাসীরা। অন্যদিকে এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়। কারন, বিদ্যুৎ না থাকার ফলে পাম্প মেশিন চালানো যাচ্ছে না। তাই, এলাকাবাসীরা নিরুপায় হয়ে বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সোনামাড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।

রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর পুর পরিসদের চেয়ারম্যান চপলা রানী দেবরায় সাথে সাথেই অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে আলোচনা করে সবকিছু জেনে বিদ্যুৎ অফিসে ফোন করে আধিকারিককে বিদ্যুৎ কর্মীদের পাঠানোর জন্য নির্দেশ দেন। পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়ের নির্দেশ পেয়ে বিদ্যুৎ কর্মীরা সাথে সাথেই সোনামাড়া এলাকায় এসে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ শুরু করেন। সন্ধ্যা সাতটার মধ্যে বিদ্যুৎ পরিসেবা স্বাভাবিক হবে এবং পানীয় জল সরবরাহও স্বাভাবিক হবে বলে চেয়ারপার্সন চপলা রানী দেবরায় জানিয়েছেন। অন্যদিকে অবরোধকারীরা জানান যে, যতক্ষন অব্দি বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে না ততোক্ষন অব্দি বিদ্যুৎ কর্মীদের ছাড়া হবে না। প্রয়োজনে ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলেও জানিয়ে দেন অবরোধ কারীরা। আরো বলেন, ঘুষ দিলে বিদ্যুতের লাইন দিয়ে যায়, অথচ বিদ্যুৎ নষ্ট হলে সংস্কার করতে আসে না কর্মীরা। তবে ঠেলার নাম বাবাজি! এটাই স্পষ্ট করেছে এদিনের অবরোধে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য