বাড়িরাজ্যজলবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ে ডেপুটেশন সিপিআইএম -এর

জলবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ে ডেপুটেশন সিপিআইএম -এর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ এপ্রিল :  জলবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ে সরব হল রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল সিপিআইএম।পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান সিপিআইএম সদর মহকুমা কমিটির। আগরতলা শহরের রামনগর, কৃষ্ণনগর সহ বিভিন্ন এলাকায় জন্ডিস সহ অন্যান্য জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই সকল এলাকার বহু নাগরিক বর্তমানে অসুস্থ হয়ে নিজেদের বাড়ীঘরে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসীর অভিমত স্মার্ট সিটির নামে অপরিকল্পিত ভাবে ড্রেইন ও রাস্তা কাটার কারণে নোংরা জলের সংমিশ্রণ ও তীব্র গরমে নিয়মিত পর্যাপ্ত জল না পাওয়ার ফলে নানা ধরণের রোগ ছড়িয়ে পড়েছে। তাই আগরতলা শহর এলাকায় জন সচেতনতা তৈরী করা সহ জলবাহিত রোগ মোকাবিলা করতে স্বাস্থ্য শিবির, রক্ত পরীক্ষা এবং চিহ্নিত রোগীদের সঠিক পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য দফতর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে এইদিন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিআইএম সদর মহকুমা কমিটি।

সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কক্ষে গিয়ে এই ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন ছাত্র নেতা সন্দীপন দেব। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের ডেপুটেশান প্রদানের উদ্দেশ্য সম্পর্কে জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য