বাড়িরাজ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে রাস্তা সংস্কারের দাবিতে সরব হল জনগণ

মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে রাস্তা সংস্কারের দাবিতে সরব হল জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুন : উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে। ২০২৩ বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ীর বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব অক্লান্ত পরিশ্রম করে বিজেপি জোট সরকারের আই পি এফ টি-র প্রার্থী শুক্লাচরন নোয়াতিয়াকে জয়যুক্ত করেছেন। জয়ের পর শুক্লাচরন নোয়াতিয়াকে রাজ্যের মন্ত্রী সভায় স্থান দেওয়া হয়। সকলের আশা ছিলো মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার নেতৃত্বে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে ব্যাপক উন্নয়ন হবে। মন্ত্রীর সামাজিক মাধ্যম পেইজে প্রতিনিয়ত উন্নয়নের চিত্র তুলে ধরা হলেও বাস্তবে ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়।

 জোলাইবাড়ী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে নতুন করে গ্যালারি নির্মানের নামে পুরানো ক্ষতের উপর প্রলেপ দিয়ে মোটা অঙ্কের অর্থ কামিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে। বর্তমান সময়ে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের পশ্চিম জোলাইবাড়ী পশুখামার এলাকায় লোকজনেরা জল ও রাস্তার সমস্যার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। এলাকার লোকজনেরা জানান বন্যার জলে এই রাস্তা নষ্টহয়েযাওয়ার পর দীর্ঘ কয়েকবছর আতিক্রান্ত হবার পর পঞ্চায়েত প্রতিনিধি থেকে সকলকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি।  অবশেষে এলাকার রাস্তা ও জলের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করে সংবাদ মাধ্যমের দারস্থ হলেন স্থানীয় লোকজনেরা। লোকগুঞ্জনে শুনাযায় স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের উন্নয়নেকাজ করছেননা।

২০২৬ -এর এডিসি নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে আই পি এফ টি প্রার্থী দিয়ে ভোট নষ্ট করে বিজেপি প্রার্থীকে হারিয়ে তিপ্রা মথা দলের প্রার্থীকে জয়ী করানো হয়েছে বলে অভিযোগ উঠে আসছে।  এডিসি নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে আই পি এফ টি প্রার্থী নাদিলে বিজেপি মনোনিত প্রার্থী জয়ীহতো বলে সকলে আশাব্যক্ত করেন।  এরইমধ্যে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রে পশ্চিম জোলাইবাড়ী এলাকায় অনুন্নয়নের অভিযোগ মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন জাগছে। এই এলাকার লোকজনেরা চাইছে এলাকার লোকজনের যাতায়তের সুবিধার্থে ও বিশুদ্ধ পানীয় জলের জন্য প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য