Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য ভাল্লুকের আক্রমণে আহতকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে এলেন প্রতিমা ভৌমিক

ভাল্লুকের আক্রমণে আহতকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে এলেন প্রতিমা ভৌমিক

ভাল্লুকের আক্রমণে আহতকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে এলেন প্রতিমা ভৌমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জুন : সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাং-কে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে এলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এবং আহত রাকেশ খরাং-এর চিকিৎসার ব্যবস্থা করে দেন। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান কিছুদিন পূর্বে জানতে পারেন সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে এক আশা কর্মী আহত হয়েছেন।

ওনাকে দেখতে গিয়ে জানতে পারেন এলাকার আরও কয়েকজন ভাল্লুকের আক্রমণে আহত হয়েছে। তার মধ্যে একজন হল রাকেশ খরাং। রাখেশ খরাং-এর বাড়িতে গিয়ে জানতে পারেন সে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে নি। কারন তাকে দেখাশুনা করার মতো কেউই নেই। সাথে সাথে তাকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসেন। কথা বলেন রাজ্যের বনমন্ত্রীর সাথে। বন মন্ত্রী রাকেশ খরাং-এর চিকিৎসার ব্যয়ভার বন দপ্তর বহন করবে বলে জানিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha