Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য "মুক্তা হাঁটাও, দেশ বাঁচাও" স্লোগান তুলে থানায় বিক্ষোভ বি.এম.এস -র

"মুক্তা হাঁটাও, দেশ বাঁচাও" স্লোগান তুলে থানায় বিক্ষোভ বি.এম.এস -র

"মুক্তা হাঁটাও, দেশ বাঁচাও" স্লোগান তুলে থানায় বিক্ষোভ বি.এম.এস -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ এপ্রিল : পকেট ভারী করা মুক্তার আতঙ্ক তাড়া করছে অটো চালকদের বলে অভিযোগ! ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে "মুক্তা হাঁটাও, দেশ বাঁচাও" স্লোগান তুলে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করেন। শহরের গন্ডি পেরিয়ে অন্যতায় বদলি না হওয়া বাম, রাম সব আমলের খুব কাছের মুক্তা ঘোষ একজন ট্রাফিক ইন্সপেক্টর। সব আমলেই তিনি আগরতলা শহরে থাকেন।

সোমবার মুক্তা ঘোষের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘ। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘের সদস্য সদস্যারা এইদিন পূর্ব আগরতলা থানায় গিয়ে ডেপুটেশান প্রদান করেন। ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘের নেতৃত্বরা জানান ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষ প্রতিনিয়ত পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় অটো চালকদের হয়রানি করে আসছে। ই-রিক্সা শ্রমিকদের অটো আটক করে তিনি দুই হাজার টাকা, তিন হাজার টাকা করে জরিমানা করে। কিন্তু কোন রসিদ প্রদান করেন না। ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষ রবিবার ভারতীয় মজদুর সংঘের স্টিকার ছিঁড়ে ফেলে দিয়েছেন বলেও অভিযোগ করেন ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম ও খোয়াই জেলার প্রভারি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha