Tuesday, March 24, 2026
বাড়িরাজ্যকয়েক ঘন্টা ব্যবধানে উদ্ধার আবারো পিস্তল সহ তাজা গুলি, আটক দুজন

কয়েক ঘন্টা ব্যবধানে উদ্ধার আবারো পিস্তল সহ তাজা গুলি, আটক দুজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মার্চ :  কয়েক ঘন্টার ব্যবধানে দুটি পিস্তল, তাজা গুলি সহ আটক দুজন। একদিকে কুখ্যাত চুনোপুঁটি মাফিয়া রণবীর দেবনাথের যন্ত্রণায় অতিষ্ঠ, অপরদিকে খেলার পিস্তলের মত আসল পিস্তল নিয়ে নির্দ্বিধায় ঘুরছে দুষ্কৃতিকারীরা। এবার পিস্তল এবং দুই রাউন্ড গুলি সহ এক ব্যক্তি আটক আগরতলা রেল স্টেশনে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। জানা যায়, মঙ্গলবার সকালে আগরতলা জিআরপি থানার পুলিশ স্টেশনে তল্লাশির সময় সন্দেহ হয় এক ব্যক্তির উপর।

 সন্দেহভাজন সেই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং দুটি তাজা গুলি উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে আটক করে জিআরপিএস থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের জিজ্ঞাসা বাদে শেষ স্বীকার করেছে তার নাম সুব্রত দত্ত, বাড়ি মধুপুর থানা এলাকায়। সে পিস্তলটি বিহার থেকে রেলে আগরতলায় এসেছে এবং সেখান থেকে মধুপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল। পরে আগরতলা জি আর পি থানার পুলিশ বিষয়টি জিআরপিএস এর উচ্চপদস্থ আধিকারিকদের জানায়। খবর দেওয়া হয় ফরেন্সিক টিমকে। তারা ঘটনাস্থলের ছুটে এসে তদন্ত শুরু করে।

জি আর পি থানার ওসি জানিয়েছেন ধৃত সুব্রত দত্তকে বুধবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবে। এদিকে বিশালগড় থানার অন্তর্গত দক্ষিণ চম্পা মুড়া এলাকায় সোমবার রাতে এক যুবক পিস্তল নিয়ে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। কিন্তু পুলিশের অপেক্ষা না করে এলাকাবাসী কৌশল করে তাকে আটক করে এবং তার ব্যাগ থেকে পিস্তলটি উদ্ধার করেছে। একই সঙ্গে প্রচুর পরিমাণে বারুদ জাতীয় দ্রব্য উদ্ধার করেছে। খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ চালাতেই সে জানায় তার নাম কর্ণজিত দাস। প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে কোন কিছু তেমনভাবে বলছে না পুলিশের কাছে। অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। গোটা বিশালগড় মহকুমায় পিস্তল বাজদের উপদ্রবে সাধারণ মানুষের জীবন পর্যন্ত ঝুঁকিতে পড়ার মত অবস্থা। সচেতন নাগরিক মহল সংশয় প্রকাশ করছে গোটা মহকুমায় বড়চক্র অস্ত্রের আস্ফালন করে চলেছে। এবং তাদের মাথার উপর থাকতে পারে কোন ধরনের বড় ব্যক্তির ছাত্র ছায়া। নাহলে সুশাসন জামানায় এ ধরনের পরিবেশ সৃষ্টি হওয়ার কোন কারণ নেই।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য