Tuesday, March 24, 2026
বাড়িরাজ্যকন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থানায়

কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থানায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মার্চ :  এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হলেন অপর তিন কন্টেন্ট ক্রিয়েটর। গত কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় ভাইরাল তাদের ব্যক্তিগত ঝামেলা। অবশেষে মঙ্গলবার থানা পর্যন্ত গড়ালো তাদের ঝামেলা। থানায় অভিযোগ দায়ের করলেন কন্টেন্ট ক্রিয়েটর সোম শীল, কৌশিক শীল এবং সোম শীলের সহধর্মিনী। তারা অভিযোগ করেছেন কৃষ্ণা ঘোষ নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। কৌশিক শীলের সঙ্গে ভালোবাসা সম্পর্ক ছিল কৃষ্ণ ঘোষের।

 পরিবারের সম্মতি ক্রমে দুইজনের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু পরবর্তী সময় কোন এক জটিল কারণে তাদের বিয়ে ভেঙে যায়। শেষ পর্যন্ত একে অপরের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে রুখে দাঁড়ায়। মঙ্গলবার সোম শীল এবং তার ভাই কৌশিক শীল পশ্চিম মহিলা থানায় অভিযোগ করেন কৃষ্ণা ঘোষ নাকি তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাচ্ছে। পুলিশ যেন তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে তার জন্য তারা অভিযোগ করতে এসেছে। এদিকে মেলাগড়ের কৌশিক শীলের বিরুদ্ধে এবার পশ্চিম মহিলা থানায় মামলা করলেন পরানো প্রেমিকা তৃষা ঘোষ।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃষা ঘোষ জানান বিগত প্রায় তিন বছর সম্পর্ক এবং বিয়ের কথাও চলছিল, কিন্তু কৌশিক শীল বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে তার পরিবারের কথা মত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু বর্তমানে কৌশিক শীল আগের সম্পর্কের কথা সামাজিক মাধ্যমে তৃষা ঘোষের নামে অপবাদ চালিয়ে যাচ্ছে, পাশাপাশি সম্পর্ক থাকার সময় ৫০ হাজার টাকা তৃষার কাছ থেকে নিয়ে যায় বলে অভিযোগ করেন কৌশিক শীলের বিরুদ্ধে। যাতে অইনত শাস্তি হয় তার।

পূর্ববর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য