Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য বাসন্তী পূজার চাঁদার জন্য পিটিয়ে রক্তাক্ত করা হল টুকটুক চালককে

বাসন্তী পূজার চাঁদার জন্য পিটিয়ে রক্তাক্ত করা হল টুকটুক চালককে

বাসন্তী পূজার চাঁদার জন্য পিটিয়ে রক্তাক্ত করা হল টুকটুক চালককে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মার্চ :দুর্গাপূজার সময় চাঁদার জুলুম বাজি ঘিরে একাধিক ঘটনা সংঘটিত হয়। এধরনের অভিযোগ এবং পরিস্থিতির সঙ্গে স্বাভাবিকভাবে রাজ্যবাসী অভিজ্ঞ। কিন্তু বাসন্তী পূজার জন্য চাঁদা জুলুমবাজি এবং পিটিয়ে রক্তাক্ত করার মত ঘটনা হয়তো নজির বিহীন।

 এবার বাসন্তী পূজার চাঁদার জন্য পিটিয়ে রক্তাক্ত করা হয় টুকটুক চালককে। এই ঘটনা ধর্মনগর-কৈলাসহর রোডে পূর্ব হাফলং এলাকায়। আহত যুবকের নাম শ্রীকান্ত দাস। এ ঘটনায় সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়েছেন আহতের মা। তিনি জানান, তার ছেলের কাছ থেকে ২৫০০ টাকা, লাইসেন্স সহ গাড়ির সামগ্রী ছিনতাই করেও নিয়ে গেছে তারা। আবার মারধরও করেছে। থানায় মামলা করেছেন। ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha