Tuesday, March 24, 2026
বাড়িরাজ্যতিন দফা দাবি নিয়ে নির্বাচন দপ্তরের কমিশনারের দারস্থ বামেরা

তিন দফা দাবি নিয়ে নির্বাচন দপ্তরের কমিশনারের দারস্থ বামেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মার্চ :  আগামী এক মাসের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে। আসন্ন এই টিডিএএডিসি নির্বাচন এবং উপনির্বাচনে বামফ্রন্টের পক্ষ থেকে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার মনোজ কুমারের কাছে দাবি করা হয়েছে বুথে বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, সমস্ত রাজনৈতিক দল প্রচারে সুযোগ দিতে নিরাপত্তা সুনিশ্চিত করা, স্কেনার ওয়েবকাস্টের ব্যবস্থা করা। মূলত এই তিনটি দাবি উত্থাপন করা হয় বামফ্রন্ট। মঙ্গলবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই দাবিগুলি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পর তুলে ধরলেন বামফ্রন্টের কনভেনার মানিক দে।

মানিক দে বলেন, অভূতপূর্ব পরিস্থিতিতে এবারের এডিসি ও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনার ও সিইও -র সঙ্গে দেখা করে বুথে বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, সমস্ত রাজনৈতিক দল প্রচারে সুযোগ দিতে নিরাপত্তা সুনিশ্চিত করা, স্কেনার ওয়েবকাস্টের ব্যবস্থা করার দাবি করা হয়েছে। কারণ বিরোধীদের উপর আক্রমণ চলছে। চূড়ান্ত আইনশৃঙ্খলার অবনতির মধ্যেই নির্বাচন হবে। অবাধ সুষ্ঠু নির্বিঘ্নে নির্বাচন করার পরিস্থিতি নেই রাজ্যে। তাই বুথে বুথে আধা সামরিক বাহিনীর জওয়ান দিতে হবে। সবার প্রচারের সুযোগ দেওয়া, কয়েকটি জায়গায় ঘটনা উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। প্রার্থীদের নিরাপত্তা রক্ষী / পিজি দিতে হবে।

এসডিপিও-কে সংশ্লিষ্ট এলাকায় কর্মসূচি করার অনুমতি দিতে বলার জন্য দাবি জানানো হয়েছে। পাশাপাশি পোলিং এজেন্টদের নিরাপত্তায় বুথ কেন্দ্রে যেতে পারে, থাকতে পারে ও নিরাপদে থাকতে পারে সেটা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বুথ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারি দিতে হবে। লক্ষ্য করা গেছে ২০১৮-র পর কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বিঘ্নে শান্তিপূর্ণে হয়নি।  সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, গণতান্ত্রিক অধিকার যেন সুনিশ্চিত হয়, এর জন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে এডিসির নির্বাচনে বহুমুখী লড়াই হবে। সুন্দর স্বাভাবিক, অবাধ, উৎসবের মেজাজে ভোট ২০১৮ -র আগে ছিল। এবারের নির্বাচনে তা দাবি করা হয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, আরএসপি রাজ্য সম্পাদক দীপক দেব, সারা ভারত ফরোয়ার্ড ব্লকের তরফে রঘুনাথ সরকার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য