Monday, February 16, 2026
বাড়িরাজ্যপানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ গৌরনগর ব্লকের হীরাছড়া ভিলেজের বাসিন্দাদের। জানা যায় এই এলাকার বাসিন্দারা দীর্ঘ ৬ মাস ধরে পানীয় জলের সঙ্কটে ভুগছে। কৈলাসহরের গৌরনগর ব্লকের হীরাছড়া ভিলেজের ১, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডে চলছে তীব্র পানীয় জলের সংকট। তাই এই এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে সোমবার পৃথক ২ টি জায়গায় সড়ক অবরোধে সামিল হন। পুরুষদের পাশাপাশি মহিলারাও এইদিন কলসি, বালতি নিয়ে রাস্তায় বসে পড়েন।

সড়ক অবরোধের জেরে রাস্তার দুই পাশে আটকে পড়ে যানবাহন। সড়ক অবরোধকারীরা জানান ৪ নং ওয়ার্ডে একটি ওয়াটার পাম্প মেশিন রয়েছে। সেখানে একজন অপারেটারও রয়েছে। কিন্তু অপারেটার মাসে মাসে বেতন পেলেও এলাকার লোকজন পানীয় জল পাচ্ছে না। কারন ৬ মাস ধরে পাম্প মেশিনটি বিকল হয়ে রয়েছে। স্থানীয় ভিলেজ কমিটি এবং ডি.ডাব্লিও.এস দপ্তরে বারে বারে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয় নি। তাই এইদিন তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছেন। এদিন সড়ক অবরোধের ফলে গোটা এলাকায় যানজট সৃষ্টি হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য