Monday, February 16, 2026
বাড়িরাজ্যবেআইনিভাবে জমি ভরাট করতে গিয়ে বেকাদায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী

বেআইনিভাবে জমি ভরাট করতে গিয়ে বেকাদায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি :  আইন জানেন না অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী! এক কানি জমির মধ্যে ৫০ শতাংশ জমি মাটি ফেলে ভরাট করে ফেলেন। ঘটনা বিশালগড় ঘনিয়ামরা তহশিল কাছাড়ি অধীন দূর্গানগর বাজার লাগায়ো মনিপুরী পাড়ায়। জানা যায়, গোপন খরবের ভিত্তিতে বিশালগড় মহকুমা প্রশাসনের ডিসিএম প্রসেনজিৎ দাস জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেখেন অভিযোগের সততা রয়েছে। পরে জমির মালিক মানিক মিয়াকে জিজ্ঞেসা করলে মানিক মিয়া বলেন, নগর পঞ্চায়েত পুকুর বা জমি ভরাট করতে হলে প্রশাসনে অনুমতি নিতে হয়।

 কিন্তু গ্রাম পঞ্চায়েত পুকুর বা জমি ভরাটে অনুমতি নিতে হয়। তা মানিক মিয়া জানেন না। তারপরেই প্রশাসনের পক্ষ থেকে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ডিসিএম আরো জানান, মানিক মিয়াকে প্রথমে নোটিশ দিয়ে তারপর ব্যবস্থা নেওয়া হবে। মানিক মিয়া একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। তিনি এক কানি জমির মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ মাটি ফেলে ভরাট করে ফেলেছেন। তবে সূত্রের খবর, বিশালগড় জোড়ে চলছে জমি ভরাট, পুকুর ভরাট এবং জমির দালালি। রাষ্ট্রবাদীরা সরাসরি এই ধরনের বেআইনি কার্যকলাপে জড়িত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য