Monday, February 16, 2026
বাড়িরাজ্যটি.টি.এ.এ.ডি.সি নির্বাচনে বিজেপি ও তিপরা মথার সঙ্গে আসন সামঝোতা চায় আই.পি.এফ.টি

টি.টি.এ.এ.ডি.সি নির্বাচনে বিজেপি ও তিপরা মথার সঙ্গে আসন সামঝোতা চায় আই.পি.এফ.টি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : আসন্ন টি.টি.এ.এ.ডি.সি নির্বাচনে সিঁদুরে মেঘ দেখছে আই.পি.এফ.টি। ত্রিমুখী লড়াই না করে জোট হয়ে বিজেপি এবং তিপরা মথাকে নিয়ে আসন সামঝোতা করে লড়াই করতে চায় আই.পি.এফ.টি। খুমুলুঙে যুব আই.পি.এফ.টি-র মিছিল থেকে এমনটাই ষ্পষ্ট করলেন দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। সোমবার তথা ১৬ ফেব্রুয়ারি সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে খুমুলুঙে যুব আই.পি.এফ.টি-র মিছিল। এই দিনে প্রতিষ্ঠা হয়েছিল যুব আই.পি.এফ.টি। তাই এইদিন এডিসি-র সদর দপ্তর খুমুলুঙে মিছিল সংগঠিত করে যুব আই.পি.এফ.টি-র কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন যুব আই.পি.এফ.টি-র সভাপতি বিকাশ দেববর্মা, আই.পি.এফ.টি-র সাধারন সম্পাদক স্বপন দেববর্মা সহ অন্যান্যরা। যুব আই.পি.এফ.টি-র সভাপতি বিকাশ দেববর্মা জানান ২০১১ সালের এই দিনের যুব আই.পি.এফ.টি-র প্রতিষ্ঠা হয়েছিল। সংগঠনের ১৬ তম প্রতিষ্ঠা দিবস এইদিন।

 তাই এইদিন যুব আই.পি.এফ.টি-র পক্ষ থেকে মিছিল সংগঠিত করা হয়েছে। আই.পি.এফ.টি-র সাধারন সম্পাদক স্বপন দেববর্মা বলেন, স্বশাসিত জেলা পরিষদ এলাকা নিয়ে নতুন রাজ্য তিপরাল্যান্ড গঠন করতে হবে। নাহলে আন্দোলন জারি থাকবে। তিপরাল্যান্ড রাজ্য গঠন না হওয়া পর্যন্ত তিপ্রাসা অস্তিত্ব সংকটে থাকবে। আরো বলেন রোমান হরফ নিয়ে ১৯৬৭ সাল থেকে এখন পর্যন্ত আন্দোলন চলছে। সমাধান হয় নি। সিপিআইএম পর্যন্ত রোমান হরফের প্রতিবাদ জানায় নি। এখন কেউ বলছেন রোমান হরফে লেখা যাবে না। আরো সমস্যা, বিশ্রামগঞ্জ এডিসি এলাকা নগর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করার চেষ্টা। এই ধরনের সমস্যার সমাধান কিভাবে হবে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু জনজাতিদের উদ্দেশ্যে বলেন এডিসি এলাকা নিয়ে নতুন রাজ্য গঠন না হওয়া পর্যন্ত জনজাতিদের সমস্ত সমস্যার সমাধান হবে না।

পাশাপাশি তিনি বলেন আসন্ন টি টি এ এ ডি সি নির্বাচনে যাতে ভারতীয় জনতা পার্টি, তিপরা মথা এবং আইপিএফটি জোট থাকে। নিজেদের মধ্যে দশটি করে আসন সমঝোতা করে এডিসি-তে সরকার গঠনের দিশা দেখালেন অস্তিত্বহীন দলের নেতা স্বপন দেববর্মা। তিনি আরো বলেন যদি কেউ জোটে না আসে তাহলে সেটা সেই সব দলের বিষয়। একই সঙ্গে বলেন যদি কেউ জোটে না আসে তাহলে একলা চলো নীতি নিয়ে এগোতে প্রস্তুত আইপিএফটি। তবে দলের আহ্বানে বিজেপি এবং মথা এগিয়ে আসবে কিনা সেটা এখন বড় বিষয়। আরো বলেন, রোমান স্ক্রিপ্ট ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিরত থাকার পরামর্শ দেন স্বপন দেববর্মা। আরো বলেন, ককবরক ভাষা নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত অভিমত ব্যক্ত করছেন। তাঁর দল এবং সরকারের ঘোষণা নয়। তিনি বলেন, সমস্যার সমাধান না হলে কোনো সরকার স্থায়ী নয়। একপ্রকার অস্পষ্ট ভাষায় হুশিয়ারি দিলেন স্বপন দেববর্মা।ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিরত থাকার পরামর্শ আইপিএফটি’র সাধারণ সম্পাদক স্বপন দেব্বর্মার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য