Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবিজেপি সরকারকে পরাস্ত করতে মানুষ প্রস্তুত হচ্ছে : রতন ভৌমিক

বিজেপি সরকারকে পরাস্ত করতে মানুষ প্রস্তুত হচ্ছে : রতন ভৌমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ সেপ্টেম্বর : ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে প্রয়াত অনিল সরকারের ৮৭ তম জন্ম দিবস উদযাপন করা হয়। আগরতলা সিটি সেন্টারের সামনেৎএই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক বক্তব্য রেখে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত প্রতিদিন দলিত অংশের মানুষ এবং আর্থিকভাবে দুর্বল অংশের মানুষের উপর অত্যাচার চলছে। তাদের উপর এমন অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন প্রাক্তন মন্ত্রী অনিল সরকার।

কিন্তু প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের নেতৃত্বে যে সমস্ত অধিকার বামফ্রন্ট সরকার অর্জন করেছিল সেগুলোই বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে কেড়ে নেওয়া হচ্ছে। আরো বলেন, বর্তমান দেশের বিজেপি নেতৃত্বাধীন সরকার মানুষের সাংবিধানিক অধিকার জলাঞ্জলি দিয়ে মৌনবাদী নীতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাইছে। এবং দেশের ইতিহাসকে পিছে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এই সরকার। এটা বরদাস্ত করবে না দেশবাসী।

তিনি আরো বলেন, দেশের বর্তমান সরকার বামফ্রন্টের আন্দোলন ভয় পায়। তাই দলিত অংশের মানুষের অধিকারের জন্য লড়াই করা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন দেশ থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে পরাস্ত করতে এবং রাজ্য থেকে সাড়ে সাত বছরের বিজেপি সরকারকে পরাস্ত করতে মানুষ প্রস্তুত হচ্ছে। কারণ একটি প্রতিশ্রুতিও তারা পালন করেনি। বরং বামফ্রন্ট সরকারের আমলে অর্জিত অধিকার হরণ করছে বিজেপি। ফলে বর্তমানে এই সরকারের ভয় বাড়ছে। সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই ময়দানে নামতে হবে বলে আহ্বান জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য